বাংলাদেশের প্রশাসনিক এলাকার ডেটা
বিভাগ থেকে ইউনিয়ন পর্যন্ত সব এলাকার বাংলা ও ইংরেজি নাম, পোস্টকোড এবং ২০২২ সালের জনসংখ্যা। ওয়েবসাইটের ড্রপডাউনে বা ডাটাবেসে সরাসরি ব্যবহার করা যায়।
কীভাবে ব্যবহার করবেন
ওয়েবসাইটের ড্রপডাউন
যেকোনো সাইটের ফর্মে এই কয়েক লাইন বসালেই চারটি ড্রপডাউন কাজ করে। প্রতিটি ধাপে শুধু পরের ছোট ফাইলটি লোড হয়। পূর্ণ উদাহরণ
ডাটাবেস
MySQL, PostgreSQL ও SQLite-এ চলে।
mysql mydb < sql/schema.sql mysql mydb < sql/seed.sql
স্প্রেডশিট
Excel বা Google Sheets-এ খুলুন। বাংলা ঠিকমতো দেখাবে।
API ফাইল
কোনো সার্ভার কোড লাগে না। ফাইলগুলো সরাসরি লোড করা যায়।
| পথ | কী পাবেন |
|---|---|
/api/divisions.json | ৮টি বিভাগ |
/api/districts/বিভাগ-ID.json | একটি বিভাগের জেলা, যেমন DIV3 |
/api/upazilas/জেলা-ID.json | একটি জেলার উপজেলা, যেমন DIS7 |
/api/unions/উপজেলা-ID.json | একটি উপজেলার ইউনিয়ন ও পৌরসভা, যেমন UPZ43 |
/api/city_corporations.json | ১২টি সিটি কর্পোরেশন, জেলার ID সহ |
/api/city_thanas/সিটি-ID.json | একটি সিটি কর্পোরেশনের থানা, যেমন CC5 |
/api/tree-without-unions.json | বিভাগ থেকে উপজেলা একসাথে, ইউনিয়ন ছাড়া (৫১ KB) |
ডেটা সম্পর্কে
উৎস
- জনসংখ্যা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জনশুমারি ও গৃহগণনা ২০২২।
- পোস্টকোড: ডাক বিভাগের তালিকা। সংশোধন করা কোডগুলো Wikipedia ও পোস্টকোড ডিরেক্টরির সাথে মিলিয়ে নেওয়া।
- প্রশাসনিক কাঠামো: স্থানীয় সরকার বিভাগ, বাংলাপিডিয়া ও Wikipedia।
যা এখনো নেই
- নতুন ৫টি উপজেলা ও মোকামতলার ৩টি ইউনিয়নের জনসংখ্যা। এগুলো ২০২২ শুমারির পরে গঠিত।
- ওসমানীনগর উপজেলার একক পোস্টকোড। কোড ইউনিয়নভিত্তিক।
- ৩৫টি সিটি থানার পোস্টকোড।
- ইউনিয়নের ওয়ার্ড।